প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ১:৪৭ অপরাহ্ণ
মদনে দু’পক্ষকে শান্ত করে সরকারি হালট মুক্ত করলেন ইউএনও বুলবুল আহমেদ

৩ নং মদন ইউনিয়নের মদন দক্ষিণ পাড়া গ্রামের সরকারি হালটে যাতায়াতের রাস্তায় প্রভাবশালী মৃত শামসুজ্জোহার ছেলে লিটনের( ৫০) বাধাঁর হাত থেকে যাতায়াতের রাস্তা প্রতিবন্ধকতা দূর করে সরকারী হালট মুক্ত করলেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।
আজ ১৩ সেপ্টেম্বর সরজমিনে গিয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মদন ভুমি অফিসের নায়েব দেলোয়ার হোসেন( সেন্টু ) ও সার্ভেয়ার মোঃ হাদিউল ইসলাম, দু'পক্ষের আমিন ছিলেন, মোবারক হোসেন তুপস, ও শ্রী মানিক চন্দ্র সরকার, মদন ইউনিয়নের ৫ ওয়ার্ডর ইউপি সদস্য মোঃ আবুল কাশেম মানিক, মদন পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ বদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলি উসমান, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে নির্ধারণ করেন সরকারি হালট।
মৃত শামসুজ্জোহার ছেলে লিটন( ৫০) ও মৃত কলিম উদ্দিনের ছেলে রোকন( ৪০) তাদের দুজনের বাড়ির পাশে দিয়ে সরকারি একটি হালট বয়ে গেছে ,এই হালটের বেশি অংশ দখল করে নেয় মৃত শামসুজ্জোহার ছেলে লিটনও কিছু অংশ দখল করে রোকন মিয়া, সরকারি হালটে ছিল গাছের বাগান।
উক্ত হালটের মাঝে মৃত শামসুজ্জোহার ছেলে লিটনের গাছ লাগানো থাকায় আশ পাশের প্রতিবেশী ও এলাকাবাসীর যানবাহন নিয়ে যাতায়াতের কষ্টের সিমা ছিল না, অভিযোগের ভিত্তিতে জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ। তিনি সার্ভেয়ার দিয়ে নির্ধারণ করে দেন সরকারি হালট। মুক্ত হলো সরকারি হালট সুবিধা পেলেন এলাকাবাসী দূর হলো রাস্তার কষ্ট।
এমতাবস্থা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, একাধিকবার মেপে যে হালটটি নির্ধারণ করতে পারিনি, বহুবার সালিসে বসিয়ে সমাধান করতে পারিনি , আজ নির্ধারণ করলেন আমাদের মদন থানার ইউএনও মহোদয় স্যার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, অভিযোগে জানতে পারি সরকারি হালট দখল করে নিচ্ছিল। তাই তদন্ত সাপেক্ষে আজ সার্ভেয়ার দিয়ে মেপে এর সমাধান করেছি ।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.