
নেত্রকোনার মদন উপজেলায় ২ নং চাঁনগাও ইউনিয়নের আমেনা আক্তার (২) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ শে জুলাই) বাড়ির সামনে পুকুরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।জানা যায় শিশু আমেনা আক্তার ২নং চানগাঁও ইউনিয়নে রত্নপুর গ্রামের জহুর আমিন এর মেয়ে, শিশুটির পরিবার সূত্রে জানা যায়, আমেনা বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির সামনে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ বাড়ীর সামনে পুকুরে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।মদন থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম এ প্রতিনিধিকে বলেন
পানিতে ডুবে আমেনা আক্তার নামের এক শিশু মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি, কোন অভিযোগ না থাকায়, শিশুটি কে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে । এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.