প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৯:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ণ
মাঘের শেষেও আশ্রয়হীন শীতার্তদের পাশে নেত্রকোনা পৌর ছাত্রলীগ

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি 'রবিউল আওয়াল শাওন ও বিপ্লবী সাধারণ সম্পাদক 'সোবায়েল আহমদে খান'এর নির্দেশনায় ও নেত্রকোণা পৌর ছাত্রলীগের উদ্দ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে পৌর ছাত্রলীগ। পৌর শহরের বরাবরের মতো আশ্রয়হীন/ অসহায়দের পাশে ছিলো বিভিন্ন ইউনিট। কিন্তু এই মাঘ মাসের শেষ দিকে শীতের তীব্রতা না থাকা সত্বে এ অসহায় ও ছিন্নমূলদের কথা অনেকেরই মনে ছিলো না।
শহরের সাতপাই বড় রেল ষ্টেশনে মধ্যরাতে বেশ এমন কিছু ভূমিহীন /ছিন্নমূল মানুষের উপস্থিতি লক্ষ করা গেলে পৌর ছাত্রলীগের উদোগে তাদের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরন করা হয়। বরাবরের মতোই নেত্রকোনা জেলা ও পৌর ছাত্রলীগ সর্বদা মানবিকতার ও মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে, যা দেখে অনুপ্রানিত হচ্ছে অন্যান্য ইউনিট সমূহ।
গতকাল ৩০ জানুয়ারী দিবাগত রাতে এ মানবিক কর্মকান্ডে উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌর শাখার ১ নং যুগ্ম আহব্বায়ক 'জাহিদ হাসান প্রান্ত' পৌর শাখার আহব্বায়ক 'মামুনুর রশীদ টিপু, যুগ্ম আহব্বায়ক ' সানোয়ার সাকলায়েন, যুগ্ম আহবায়ক খান হৃদয়, যুগ্ম আহবায়ক আশিক নূর - সদস্য আজহারুল ইসলাম সজীব ও শেরেকুল ইসলাম নাঈম সহ আরো অনেকেই।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.