প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২২, ৩:৪৪ অপরাহ্ণ
মদনে পাগলিকে রাতের আধারে গণধর্ষণ, ধামাচাপার চেষ্টা।

পাগলী ধর্ষণের শিকার হলে তার ডাক চিৎকারে এলাকার লোকজন এসে হাতেনাতে ধরে বাস্তা গ্রামের মৃত সামাদ তালুকদারের ছেলে শেফু (৪০) নামের যুবককে আটক করে মারধর করে।
মোয়াটি বাজার বাসিও পাগলি সূত্রে জানা যায় , লিংকনের চায়ের দোকানের বারান্দায় রাতে কম্বল মোড়ায়ে শুয়ে থাকে পাগলী , ঐদিন রাতে বাঁশরী উত্তর পাড়া গ্রামে আজিম শাহ মাজারের গানের অনুষ্ঠান ছিল ।
আজিম শাহ মাজারের গানের অনুষ্ঠান থেকে রাত আনুমানিক সময় ২ ঘটিকায় আসার পথে ৪/৫ জন যুবক লিংকনের চায়ের দোকানের বারান্দা থেকে উঠিয়ে নিয়ে যায় হাওড়ে ওখানে তাকে গণধর্ষণ করে।
মোয়াটি এলাকাবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে এর দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি জানান।
মদন থানা ওসি ফেরদৌস আলম বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.