শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

মদনে পাওয়ার টিলার রাস্তায় উঠানো কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬ ।

মদন প্রতিনিধি (শফিউল আলম রানা)
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৪১০ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদন উপজেলার পৌর সদরের বাড়ীভাদেরা  গ্রামে ২৪ জনুয়ারি  রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় কৃষক হরেছ মিয়া , কৃষিজমিতে হাল চাষের শেষে পাওয়ার টিলারটি  রাস্তায় উঠাতে চাইলে মোশারফ বাধা দেওয়ায়, এ নিয়ে দুজনের মধ্যে সংঘর্ষ  সৃষ্টি হয়। এতে দু’পক্ষের ৬ জনের হতাহতের ঘটনা ঘটে ।
আহতরা হলেন,   হারেছ মিয়া (৫৫) ইব্রাহিম,(৪০)সাজন মিয়া (৩০), মোশাররফ( ৫০)নাঈম (২০) মহসিন (২৫)।
আহদের মধ্যে কৃষক হারেছ মিয়ার অবস্থা গুরুতর আশঙ্কাজনক হওয়ায় মদন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
 এলাকাবাসী সূত্রে জানা যায় , কৃষক হারেছ মিয়া কৃষি জমি হাল চাষের শেষে পাওয়ার টিলারটি  রাস্তায় উঠাতে চাইলে, মোশাররফ মিয়া , পাওয়ার টিলারটি উঠাতে  বাধা দেয় ,একপর্যায়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বেঁধে যায় । এতে দুই পক্ষের ৬ জন আহতের ঘটনাটি ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে, মদন থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম এ প্রতিনিধিকে জানান, সংঘর্ষের বিষয়ে এখন ও  কোনো অভিযোগ পাইনি ,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin