শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস চালু

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে
(সিনিয়র রিপোর্টার  এ কে এম আব্দুল্লাহ)
নেত্রকোণা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সাতটি রোডে বিনামূল্যে বাস সার্ভিস চালু করা হয়েছে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে নেত্রকোণা সরকারি কলেজ কর্তৃপক্ষ এ বাস সার্ভিস চালুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খানের সভাপতিত্বে অধ্যাপক ইদ্রীস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল কাদির ফকির, জেলা বিএনপির সাবেক সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, সবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু,জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাহবুবুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাসুম মোস্তফা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম লেলিন, সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী, নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবুল কালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা সরকারি কলেজ শাখার সদস্য সচিব আশরাফুল আলম অপূর্ব প্রমুখ।
আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ আবু তাহের খান সাংবাদিকদের জানান, কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও হতদরিদ্র শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষে ৭টি রোডে
এই বাস সার্ভিস চালু করা হয়েছে। এই বাস সার্ভিসে তিনটি বিআরটিসি এবং একটি কলেজের নিজস্ব বাস যুক্ত করা হয়েছে। রোডগুলো হচ্ছে ময়মনসিংহ, বারহাট্টা, আটপাড়া ও অভয়পাশা, কেন্দুয়ায় রামপুর, পূর্বধলার চৌরাস্তা ও শ্যামগঞ্জ। প্রতিদিন সকাল ৮ টায় বিভিন্ন পয়েন্ট থেকে বাসগুলো কলেজের শিক্ষার্থীদের নিয়ে কলেজ অভিমুখে রওনা হবে এবং কলেজ শেষে পুনরায় ছাত্র-ছাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হবে। কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ আইডি কার্ড প্রদর্শন করে বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin