শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোনায় দক্ষিণ কাটলি অবস্থিত তালিমুল কোরআন মডেল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

 

(হৃদয় রায় সজীব)

নেত্রকোনা জেলার দক্ষিণ কাটলি অবস্থিত তালিমুল কোরআন মডেল মাদ্রাসায় খবর নেত্রকোনা পোর্টালের  সম্পাদক ও প্রকাশক রেজাউল হাসান সুমন এর পিতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্ট টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি ইমন রহমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইকবাল হাসান, সুবর্ণ বাংলার জেলা প্রতিনিধি আবু হানিফ উজ্জ্বল, খবর নেত্রকোনার জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া  এবং রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হৃদয় রায় সজীব।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ এতে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতার করা হয়।

রেজাউল হাসান সুমন  তার বক্তব্যে বলেন, “আমার বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার বিদেহী আত্মার শান্তির জন্য এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে।

অনুষ্ঠানে আয়োজক ভবিষ্যতে আরও দোয়া মাহফিল ও জনকল্যাণমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin