রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ বশির

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৭১৯ বার পড়া হয়েছে

‎হৃদয় রায় সজীব:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ বশির স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

‎রোববার (৩ আগস্ট ২০২৫) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এই সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন।

‎মোহাম্মদ বশির হিউস্টন বিএনপি টেক্সাস, শাখা ও যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বিএনপির আজীবন সদস্য এবং ইউএসএ বিএনপিরও আজীবন সদস্য হিসেবে যুক্ত আছেন।

‎সভায় তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমি নেত্রকোনা-৩ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি।”

‎তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে আটপাড়া ও কেন্দুয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হবে।”

‎সভায় আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোহাম্মদ বশির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin