শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার পূর্বধলায় ১০২ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে
পূর্বধলা থানা পুলিশ সোমবার (২২ ডিসেম্বর) সকালে দূর্গাপুর-শ্যামগন্জ সড়কের পূর্বধলা উপজেলার লাল মিয়া বাজারে চেকপোস্ট বসিয়ে পিক আপ ভ্যান তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ  মোঃ দিদারুল ইসলাম সাংবাদিকদের জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়,
একটি মাদক চক্র সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ  মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বিরিশিরি শ্যামগন্জ সড়ক দিয়ে নিয়ে যাচ্ছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে
পূর্বধলা উপজেলার লাল মিয়ার বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান শুরু করা হয়।  তল্লাশি কালে একটি পিক আপ ভ্যানে থাকা পুরোনো ১০টি কার্টুনের ভেতর থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মাদক পাচারে জড়িত থাকার দায়ে তিন মাদক ব্যবসায়ী আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, জেলার কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০) ও জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিক আপ ভ্যানটিকেও জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদেরকে নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin