বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

অমর একুশের বইমেলায় আসছে ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী’র অনন্য কাব্যগ্রন্থ ‘প্রেমও একটা অসুখ’

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ৩৭৬ বার পড়া হয়েছে

মহামারী করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্যের উচ্চ মূল্যম্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই দুর্দিনে ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী’র ভালবাসার স্বপ্ন উচ্চারণই হতে পারে আমাদের নব প্রত্যাশার নিরাপদ আশ্রয়।

কবি’র ভালবাসার অমোঘ উচ্চারণে কবি ভালবাসাকে শুধু ভালবাসার চিরায়ত ফ্রেমে দেখেন নি, দেখেছেন কিছুটা ভিন্ন রূপে, নব আঙ্গিকে। তাই তো তাঁর কাব্য গ্রন্থের নামকরণ দেখি সুদূর নিরীক্ষা বোধের ভিন্ন ব্যঞ্জণা।

প্রেম শুধু আত্মার সাথে আত্মার ভাবসম্মিলন নয়, প্রেমের গভীরতর অন্তর উপলব্দী কখনো কখনো মোহন বেদনারও উদ্রেক করে। কবি তানভীর জাহান চৌধুরী, সেই সত্য দর্শনে তাই তো তাঁর কাব্যগ্রন্থের নামকরণ করেছেন, ‘প্রেমও একটা অসুখ’। আবার এ অসুখের দাওয়া শেষ পর্যন্ত প্রেমই।

তাই প্রতিটি মানুষের প্রেম ভাবই হোক, আমাদের সামগ্রিক সংকটময় জীবনের মূল পাথেয়। ভালবাসার নানামুখি ভাব ব্যঞ্জণায়, কবি’র এ কাব্যগ্রন্থ অত্যন্ত সুখ পাঠ্য। প্রেম ও অপ্রেমের অন্তর্গত দ্বন্দ্বানুভূতির বহুমাত্রিক স্পর্শ পেতে আপনিও সংগ্রহ করে নিতে পারেন, ভালবাসার কবি’র এ অমূল্য নিবেদন।

বইটির প্রচ্ছদ করেছেন দেশের জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ, বইটি প্রকাশ করছে, ঐহিত্যবাহী প্রকাশনা সংস্থা ‘বেহুলা বাংলা’। ইতিপূর্বেও ভালোবাসার কবি’র প্রত্যেকটি কাব্যগ্রস্থ যুব সমাজে ব্যাপক পঠিত ও পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin