শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার চাঞ্চল্যকর মুক্তি রানী বর্মণ হত্যাকান্ড গ্রেফতারকৃত কাউছারের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান ঃ জেল হাজতে প্রেরণ

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার বারহাট্টায় চাঞ্চল্যকর দশম শ্রেণীর ছাত্রী মুক্তি রাণী বর্মণকে কুপিয়ে হত্যাকান্ডের গ্রেফতারকৃত একমাত্র আসামী বখাটে যুবক মোঃ কাউছার (১৮) আজ বৃহস্পতিবার বিকালে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও জেলা পুলিশের মূখপত্র মোঃ লুৎফুর রহমান জানান, নিহতের পিতা নিখিল বর্মণ বাদী হয়ে বুধবার রাতে প্রেমনগর ছালিপুরা গ্রামের মোঃ সামছু মিয়ার বখাটে পুত্র কাউছারকে একমাত্র আসামী করে বারহাট্টা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে বুধবার বিকাল পৌনে তিনটার দিকে জেলা পুলিশ বখাটে কাউছারকে প্রেমনগর ছালিপুরা গ্রামের পাকা ধান ক্ষেতের পাশ^বর্তী জঙ্গল থেকে আটক করে।
বারহাট্টা থানার মামলার তদন্তকারী পুলিশের এস আই আবু ছায়েম জানান, গ্রেফতারকৃত কাউছারকে আজ বিকালে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে অভিযুক্ত আসামী কাউছার বিচারক মঞ্জুরুল ইসলামের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। জবানবন্দী শেষে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আনজীবী এডভোকেট মোঃ শহিদুল্লাহ জানান, এই নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ স্বরূপ আজ আদালতে কোন আইনজীবী অভিযুক্ত আসামী কাউছারের জামিনের পক্ষে আদালতে ওকালতনামা পেশ করেনি। পরবর্তীতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবশ্যই কাউছারের পক্ষে আইনী সহায়তা দেয়া হবে। আমরা দ্রæত এই ন্যক্কারজনক হত্যাকান্ডের সুবিচার আশা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin