শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার বারহাট্টায় সাড়ে ৮ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় আদালতের নির্দেশে থানায় মামলা

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪৬৮ বার পড়া হয়েছে

বাড়ী ফেরার পথে মোটর সাইকেলের গতি রোধ এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে সাড়ে ৮ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় অবশেষে আদালতের নির্দেশে বারহাট্টা থানা পুলিশ মামলা নিয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, বারহাট্টা উপজেলার সাহ্তা ইউনিয়নের সাহ্তা নয়াপাড়া গ্রামের মৃত ইব্রাহিম খানের পুত্র মোঃ শফিকুল ইসলাম খান (৫০) এলজিইডি’র একজন ঠিকাদার ও টিসিবি ডিলার। টিসিবি’র পণ্য ক্রয়ের জন্য সাড়ে ৮ লক্ষ টাকা সংগ্রহ করে গত ১৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে সাহতা দক্ষিণপাড়া খোকন মিয়া বাড়ীর সামনে আসতেই কতিপয় দুর্বৃত্ত চোখে টর্চ লাইট ধরে মোটর সাইকেলের গতি রোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে ব্যাগে থাকা সাড়ে ৮ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। মোটামুটি সুস্থ হওয়ার পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে।
উপায়ান্তর না দেখে অবশেষে ২৫ এপ্রিল শফিকুল ইসলাম খান বাদী হয়ে সাহ্তা দক্ষিণ পাড়ার মৃত গোলাম রসুলের পুত্র খোকন মিয়া, মৃত আব্দুল বারেকের পুত্র মিন্টু মিয়া ও রিপন মিয়া এবং মৃত আলকাছ মিয়ার পুত্র মোঃ সোহেল মিয়াকে আসামী করে বারহাট্টা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে লিখিত অভিযোগ দায়ের করলে বিজ্ঞ বিচারক অভিযোগটি আমলে নিয়ে বারহাট্টা থানার ওসিকে ব্যাপক পুলিশী তদন্ত ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে আদেশ প্রাপ্তির তিন কার্য দিবসের মধ্যে এফ আই আর হিসেবে মামলা রুজু করে আদালতকে অবহিত করার নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে বারহাট্টা থানার ওসি ২ মে অভিযোগটি থানায় মামলা হিসেবে গ্রহন করেন।

এ ব্যাপারে আজ মঙ্গলবার বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহার সাথে যোগাযোগ করলে তিনি মামলা গ্রহনের কথা স্বীকার করে বলেন, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য এস আই আবু ছায়েম মোঃ আব্দুর রহমানকে নির্দেশ দিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin