শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার বারহাট্টায় কংশ নদীর ভাঙ্গণ হতে রক্ষা প্রকল্পের কাজের শুভ উদ্বোধন

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৪১৫ বার পড়া হয়েছে

“নেত্রকোনা জেলার সদর উপজেলার বাঘরুয়া ও বারহাট্টা উপজেলার কর্ণপুর গ্রাম কংশ নদীর ভাঙ্গণ হতে রক্ষা” শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বিকালে কংশ নদীর তীরে কর্ণপুরে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে প্রকল্পের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা -২ আসনের সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের  কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব এ কে  এম  ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মোঃ ছায়েদুজ্জামান, ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাশেম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম ও বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার  এস এম মাজহারুল ইসলাম প্রমূখ।
 উল্লেখ্য, ৪৭ কোটি টাকা ব্যায়ে ৭টি প্যাকেজের মাধ্যমে ২ দশমিক ৮ কিলোমিটার বাধ নির্মাণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin