বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের ইন্তেকাল

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪৩৪ বার পড়া হয়েছে

নেত্রকোণা – ৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত তিন তিনবারের সংসদ সদস্য রেবেকা মমিন (৭৬) আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তার ব্যাক্তিগত সহকারী মোঃ তোফায়েল আহমেদ জানান, এমপি রেবেকা মমিন দীর্ঘদিন যাবৎ কিডনি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। রেবেকা মমিন ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথম বার এমপি নির্বাচিত হন। পরে তিনি ২০১৪ ও ১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় এমপি নির্বাচিত হন। উনার বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের কাজিহাটি এলাকায়। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রেবেকা মমিন সাবেক সংসদ সদস্য ও প্রয়াত খাদ্যমন্ত্রী আবদুল মমিনের স্ত্রী। তার প্রথম জানাজা ঢাকা ধানমন্ডি তিন নাম্বার রোডের  বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়।  মোহনগঞ্জ পৌর শহরের কাজিহাটি নিজ বাড়িতে বিকাল ৬টায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin