বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

গৌরীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৯৩ বার পড়া হয়েছে
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই  শ্লোগানকে সামনে রেখে ময়মসিংহের গৌরীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে এই দিনটি পালন  হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার বিকালে গৌরীপুর থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পৌর শহরের হারুনপার্কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দীকীর সভাপতিত্বে ও উপপরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরীপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা কমিউনিট পুলিশিং কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, পৌর কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin