বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

নেত্রকোণার পূর্বধলায় সড়ক দিয়ে চলাচলে বাধা দেওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার মো: আনোয়ার হোসেন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৬ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামবাসীকে নিজেদের অর্থায়নে নির্মিত সড়ক দিয়ে চলাচলে বাধা প্রদান করছে গ্রামের কিছুলোক।

এরই প্রতিবাদে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করে। এলাকাবাসী নিজের অর্থায়নে নির্মিত সড়ক দিয়ে চলাচলের জন্য গ্রামবাসী এ কর্মসূচির আয়োজন করে।

এলাকাবাসী জানায় জেলার নসিবপুর গ্রামবাসী চলাচলের জন্য পূর্বধলা- নেত্রকোণা সড়কের গ্রামের এক জায়গায় নিজেরা টাকা দিয়ে গ্রামের আবদুস ছাত্তার,আবদুল হেকিমদের কাছ থেকে এক লাখ টাকায় দুই শতাংশ জমি ক্রয় করেন।

গ্রামবাসী নিজেরা উদ্যোগী সড়কও নির্মাণ করেন। গত ২৩ ডিসেম্বর টাকা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে জমির টাকাও পরিশোধ করেন। পরবর্তী সময়ে হয়ে আবদুস ছাত্তার, আবদুল হেকিম ও তাদের লোকজন সড়কের মাটি কেটে ফেলেন এবং গ্রামবাসীকে চলাচলে বাধা প্রদান করেন। বিষয়টি ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানানো হলেও কোন সুরাহা হচ্ছে না।

এ নিয়ে গ্রামবাসী গতকাল সোমবার গ্রামের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য দেন- পূর্বধলা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. আবদুর রশিদ, পূর্বধলা বাজারের ব্যবসায়ী মো. শাহীন মিয়া, কৃষক বকুল মিয়া প্রমুখ।

এ সময় মানববন্ধনে অংশগ্রহন কারীরা তাদের চলাচলের জন্য সড়কে বাধা না দেওয়ার দাবি জানান এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin