শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণার পূর্বধলায় মুক্তিযোদ্ধাদের নিয়ে  কটুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৬২২ বার পড়া হয়েছে
নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সুজন কর্তৃক মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় তাদের সাথে অসদাচরণ করায় সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ  মুক্তিযোদ্ধারা।
পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পরিবার বর্গের ব্যনারে বিভিন্নস্থরের মুক্তিযোদ্ধারা আজ মঙ্গলবার দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের কটুক্তি ও অসদাচরণের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মোঃ আইয়ুব আলী, সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, আব্দুল কাদির, আব্দুর রব তালুকদার, নুরুল আমিন, সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ।
সংবাদ সম্মেলন বক্তারা উপজেলা চেয়ারম্যান সুজন কর্তৃক বিভিন্ন সময় মুক্তিযুদ্ধাদের নিয়ে কটুক্তি ও অসদাচরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুজনকে উপজেলা পরিষদের চেয়াম্যান ও যুবলীগের সভাপতি পদ থেকে অব্যাহতির দেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান। তাঁরা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতম আন্দোলনের পদক্ষেপ নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin