রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনায় প্রশিক্ষণ শেষে ১৯ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

 

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে তিন মাস ব্যাপী প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে ১৯ জন দুস্থ, অসহায় ও বিধবা মহিলার মাঝে ১৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রূপালী মহিলা উন্নয়ন সংস্থা এই সেলাই মেশিন বিতরণ করেন।
রূপালী মহিলা উন্নয়ন সংস্থা’র সভাপতি আসমা আক্তার সেতুর সভাপতিত্বে সংস্থার নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাকাসসুম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ননী গোপাল সরকার, প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন।

অনুষ্ঠানে বক্তারা, সমাজের পিছিয়ে পড়া, দুস্থ অসহায় মহিলাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রতিটি এনজিও’র উচিত আরো বেশী সংখ্যক যুবতী ও নারীকে প্রশিক্ষনের আওতায় নিয়ে এসে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নিজের পালে দাঁড়াতে সহায়তা করা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin