শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হৃদয় রায় সজীব
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের পালগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিকালে শহীদস্মৃতি মহাবিদ্যালয়, আদর্শ নগর এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৭০০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন নেত্রকোণা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ৬নং সুয়াইর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন মবিন তাং।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান ও মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জামিউল ইসলাম রাকিবসহ বিএনপি ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টের মধ্যে দিন কাটান। এ সময় তাদের পাশে দাঁড়ানো সমাজের সর্বস্তরের মানুষের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin