শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ১৫৩তম জন্ম দিবস উদযাপন নেত্রকোনায় প্রান্তিক নারীদের মাঝে ব্যবসা উপকরণ বিতরণ মদনে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ জানেন না উপজেলা শিক্ষা কর্মকর্তা আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে  নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শম্ভুগঞ্জ  প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, নতুন কমিটিতে প্রেস ক্লাবের সভাপতি রায়হান ও সা.সম্পাদক ছাদেকুল  গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ!  যুবক গ্রেফতার ।  নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির

গৌরীপুরে জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ১৫৩তম জন্ম দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
শতবর্ষী গৌরীপুর আর. কে. সরকারী স্কুলের প্রতিষ্ঠাতা ও গৌরীপুর রাজবাড়ির ৫ম পুরুষ জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ১৫৩তম জন্মদিন উপলক্ষে ময়সনসিংহের গৌরীপুর উপজেলায় দুই দিনব্যাপী  বিভিন্ন কর্মসূচী পালন করা  হয়েছে। ১২ ও ১৩ মে , ২০২৬ তারিখে  গৌরীপুরস্থ এসিক এসোসিয়েশন,  ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি, ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব এবং দি ইলেক্টোরাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স  এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় ধান মহাল এলাকায়  ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরির আয়োজনে ল সভা কক্ষে সমাপনী দিনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।   ১২ মে থেকে শুরু হয়ে ১৩ মে ২০২৬ পর্যন্ত দু’দিনব্যাপী জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ১৫৩তম জন্ম দিন উদযাপন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন  ইতিহাস ঐতিহ্যের গবেষক, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার খায়রুল আলম তুহিন।  এছাড়াও উপস্থিত ছিলেন  দি ইলেক্টোরাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স এর সভাপতি ইঞ্জিনিয়ার  মোহাম্মদ আলী জিন্নাহ, দি ইলেক্টোরাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স এর সহ-সভাপতি ও এসিক এসোসিয়েশনের কার্যকরি সদস্য হিউবার্ড চক্রবর্তী, গৌরীপুর আর. কে. সরকারী স্কুলের প্রাক্তন ছাত্র ও প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক অমল চন্দ্র দাস,  গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মো. লুৎফর রহমান খান খোকন, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক সুপক রঞ্জন উকিলসহ   বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গৌরীপুর আর. কে. সরকারী স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রবৃন্দ।
সমাপনী বক্তব্য দেন ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরির সাধারণ সম্পাদক, গবেষক ও  ইতিহাস সন্ধানী মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।
আলোচনা সভায় গৌরীপুর রাজবাড়ির ৫ম পুরুষ জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর কর্মময় জীবন, গৌরীপুরে উচ্চ বিদ্যালয়, ১৯২৭ সালে গৌরীপুর পৌরসভা, ১৯১২-১৮ সালে গৌরীপুর রেলওয়ে জংশন ইত্যাদি গঠনে তাঁর অবদান এবং বিভিন্ন সামাজিক অবদান তুলে ধরা হয়। উল্লেখ্য যে, গৌরীপুর রাজবাড়ির ৪র্থ পুরুষ জমিদার রাজেন্দ্র কিশোর রায় চৌধুরী ১৮৭৩ খ্রি.( বাংলা ১২৮০ সালে) ২৪ বছর বয়সে নবীন যৌবনে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে পুরুষ জমিদারী পরিচালনা বা পতির জলপিন্ড সংস্থানের জন্য প্রয়াত রাজেন্দ্র কিশোরের সহধর্মিণী বিশ্বেশ্বরী দেবী চৌধুরাণী ১৮৭৭ খ্রি.( বাংলা ১২৮৪ সালে) রাজশাহী বিভাগের বালিহার গ্রাম নিবাসী হরিপ্রসাদ ভট্টাচার্যের ২য় পুত্র ব্রজেন্দ্র কিশোরকে দত্তক পুত্ররূপে গ্রহণ করেন। যিনি ২৯ বৈশাখ, ১২৮১ বঙ্গাব্দে   ( ইংরেজি ১২ মে, ১৮৭৪ সালে )  রাজশাহী বিভাগের নওগা জেলার  বালিহার গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin