বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিট পুলিশীং এর সচেতনতামূলক মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে
এ কে এম আব্দুল্লাহ,
 নেত্রকোনায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ মে বুধবার দুপুরে উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত ১৩ নং বিট পুলিশীং কার্যক্রমের আওতায় নেত্রকোনা মডেল থানা এই মতবিনিময় সভার আয়োজন করে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  জেলা যুবদলের সাবেক ১ নং সিনিয়র সহ সভাপতি নেত্রকোনা পৌরসভার মেয়র পদে ধানের শীষের নমিনী আব্দুল্লাহ আল মামুন খান রনি, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদে সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, সাবেক এ জি এস হাসনাত হাসান সৈকত, জেলা বিএনপির সদস্য কাওসার আহমেদ, স্কুলে সহকারী  প্রধান শিক্ষক শাহনুর কবীর মুন্না, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম খোকন, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা,
জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক শরিফুল আলম সবুজ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম উল্লাহ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি
মোঃ শাহজাহান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলিম তালুকদার ও কয়েক জন শিক্ষার্থী।
মতবিনিময় সভায় বক্তারা, নেত্রকোনা পৌরসভাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সুন্দর সমাজ গড়তে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin