বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি

নূর মোহাম্মদ জরিপ
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন উপজেলায় সরকারি জমির উপরিভাগের মাটি ভেকু দিয়ে কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানার পরও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ফতেপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের সামনে সরকারি যাত্রাখালের জায়গা থেকে মাটি কেটে বিক্রি করে আসছে পশ্চিম ফতেপুর গ্রামের আব্দুল হামিদ, ইকবাল ও এরশাদ নামে তিন ব্যক্তি। শুধু এই এলাকা নয়, কাইটাইল ইউনিয়ন, গোবিন্দশ্রী নায়েকপুরসহ বিভিন্ন এলাকায় খাল ও নদীর পাড় কেটে মাটি উত্তোলন ও বিক্রি করছে একটি চক্র।

শনিবার (১১ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ১৫-২০টি ভেকু দিয়ে প্রকাশ্যে মাটি কাটা হচ্ছে। এলাকাবাসী জানান, জড়িতরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। প্রশাসন অভিযান চালাতে গেলে মাটিখেকোদের পক্ষ থেকে স্লোগান দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, লরি দিয়ে মাটি পরিবহনের ফলে এলাকার সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং বোরো মৌসুমে হাওর থেকে ধান আনা-নেওয়াও কঠিন হয়ে পড়বে। দিন-রাত মাটি বহনের কারণে পরিবেশ দূষণও বাড়ছে।

এ বিষয়ে অভিযুক্ত এরশাদ মোবাইল ফোনে বলেন, “আমরা আমাদের নিজস্ব জমি থেকেই মাটি কাটছি। রিপোর্ট করলে করেন।”

ফতেপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মির্জা মোস্তাফিজুর রহমান বলেন, “এসিল্যান্ড স্যারের নির্দেশ ছাড়া আমি সেখানে যেতে পারব না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, “সরকারি জায়গা থেকে ভেকু দিয়ে মাটি কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin