বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস ও সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল।

এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দিবাকর ভাট, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় পহেলা বৈশাখ যথাযথ আনন্দ-উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin