শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  নেত্রকোনা সদর উপজেলা ও পৌর বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে
(এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু’র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায়
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা যুবদলের সাবেক নেতা মনি চেয়ারম্যান,
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শামসুল হুদা শামীম প্রমুখ।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এসে শেষ হয়। বর্ণাঢ্য র‍্যালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin