বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকার কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়া ওরফে শাহীনকে (৪০) ধারালো অস্ত্রদিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে একমাত্র আসামি মোঃ রতন মিয়াকে (৫৬) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ এবং সেই সাথে
৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মোছাঃ মরিয়ম-মুন-মন্জুরী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, বাবুল মিয়া নেত্রকোনা জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকার বাসা ভাড়া নিয়ে কসমেটিক ব্যবসা করে আসছিল। তার স্ত্রী সেলিনা আক্তার ঢাকায় বসবাস ও একমাত্র ছেলে বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। কসমেটিক ব্যবসায়ী বাবুলের সাথে তারই প্রতিবেশী বর্শিকুড়া ডাক্তার বাড়ির ডাঃ
আব্দুর রহমানের পুত্র মোঃ রতন মিয়ার স্ত্রীর পরকিয়া চলছিল। বিষয়টি জানতে পেরে রতন মিয়া কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে খুন করার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক রতন মিয়া
বিগত ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে কৌশলে বাবুল মিয়াকে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের কাকুড়িয়া মাছিম দাসপাড়া মরাগঙ্গার কাছে রাত আনুমানিক ৯টার দিকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে খুন করে। পরদিন ২৯ সেপ্টেম্বর দুপুরের দিকে চাচাতো ভাই অলির ফোন মারফত বড় ভাই বাবুল মিয়ার খুন হওয়ার বিষয়টি ছোট ভাই শামীম মিয়া জানতে পেরে ঐ দিন রাতেই বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং ২৫(৯)২০১৮।
পুলিশ মামলাটি আমলে নিয়ে প্রাথমিক তদন্ত শেষে হত্যাকান্ডে জড়িত থাকায় অভিযুক্ত রতন মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
গ্রেফতারকৃত রতন মিয়া ম্যাজিস্ট্রেট আদালতে সিআরপিসির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দীঃ প্রদান করে।
বিজ্ঞ বিচারক ১৭ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণান্তে আসামির বিরুদ্ধে পেনাল  এর ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামী রতন মিয়াকে দোষী সাবস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড এবং সেই সাথে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পি পি এডভোকেট আবুল হাসেম আর আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আনিসুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin