বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক

নেত্রকোণায় কবি ফরিদ হাসানের ‘নীলাভ নিগড়’ কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৩২ বার পড়া হয়েছে
 কবি ফরিদ হাসানের ‘নীলাভ নিগড়’ কবিতার বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আজ রোববার  ভিন্ন এক আড্ডায় মেতে উঠেছিল নেত্রকোণার সরকারী মহিলা কলেজ বৈঠকখানা। কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকর্মীসহ মননশীল এক দল মানুষের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
এতে নেত্রকোণার বিভিন্ন পর্যায়ের বন্ধু ও স্বজনরা অংশ নেন।
অনুষ্ঠানে কবি ফরিদ হাসান যেমন নিজের উপলব্ধি ব্যক্ত করেন তাঁর স্বভাবসুলভ ভঙ্গিমায়, তেমনি অন্যরা তাঁর লেখাসহ সংস্কৃতির অনন্য প্রতিভার প্রকাশ ঘটান সহজ-সরল বক্তব্যের মধ্য দিয়ে।
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট সানওয়ার হোসেন ভুইয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো:সিরাজুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহফুজুল হক,পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অ্যাডভোকেট এম.এ হান্নান,জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক ম.কিবরিয়া চৌধুরী হেলিম , সাংবাদিক এম.ফখরুল হক,সমাজকর্মী আবু নাসের মিলু প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin