বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় জাতীয়করণসহ ৫ দফা দাবী আদায়ের দাবীতে শিক্ষকবন্ধন কর্মসূচী পালিত

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪০৯ বার পড়া হয়েছে

শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দফা দাবী আদায়ের দাবীতে নেত্রকোণায় শিক্ষকবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ নেত্রকোণা জেলা শাখার উদ্যেগে জেলা শহরের শহীদ মিনারের সামনের সড়কে শুক্রবার সকাল ১১টায় এ শিক্ষকবন্ধন কর্মসূচী পালিত হয়।

জেলা সদরসহ ১০ উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী শিক্ষকবন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন,মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি এ বিএম শাহজাহান কবীর সাজু, সাধারন সম্পাদক কাউছুল আজমসহ শিক্ষক নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা শতভাগ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া প্রদান,মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড ও সহকারী প্রধানদের ৭ম গ্রেড প্রধান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ট ঘোষণা, শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের এন.টি আর সি’র মাধ্যমে নিয়োগের ব্যবস্থা এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবী জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin