শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

নেত্রকোণায় ডিবির অভিযানে ইয়াবা, ইনজেকশন ও হিরোইনসহ আটক ৪

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৬১৩ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করেছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই নাফিজুল ইসলামের নেতৃত্বে গত সোমবার রাত পনে বারোটার দিকে সদর উপজেলার দক্ষিন বিশিউড়া ইউনিয়নের মহিষাটি বাজারে অভিযান চালিয়ে ৩ শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন কালাচাঁনের পুত্র মোঃ আলহাদ মিয়া (৪৫) ও মৃত বাদশা মিয়ার পুত্র জজ মিয়া (৪২)।
অপরদিকে, সোমবার সকাল ১১টায় জেলা শহরের জয়নগর হাসপাতাল রোড  এলাকায় অভিযান চালিয়ে ১০পিস প্যাথেডিন ও ১ গ্রাম হিরোইনসহ হিরা মিয়ার পুত্র শিপন মিয়া (২৫) ও আব্দুল হাকিমের পুত্র অমর ফারুক (২৬) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin