বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণার কলমাকান্দায় যুবলীগের হামলায় বিএনপির ২৭ নেতাকর্মী আহত

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৮১ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা দিবসে শহীদ সৃতিসৌধে ফুল দিতে যাওয়ার সময় আওয়ামী যুবলীগের হামলায়  বিএনপির ২৭জন নেতাকর্মী আহত হয়েছে।
বিএনপি নেতা লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির নেতাকর্মীরা সৃতিসৌধে ফুল দিতে যাওয়ার পথে ধান মহালে পৌঁছলে কলমাকান্দা যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম টুটন, যুগ্ম আহ্বায়ক নাজিম আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ চন্দন মিয়া, কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুবদল নেতা আশরাফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আরাফাত রহমান, লালন মিয়া, সুজন মিয়া, মোসতাকিম, মোঃ আজিজুল, মোঃ কাইয়ুম, আরাফাত হাসান মৌলা, জান্নাতুল ইসলাম নাঈম, যুবদল নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ রবিন, খারনৈ ইউনিয়ন ছাত্রদল সভাপতি তমাল হাসান, জিয়াদুল, সেচ্ছাসেবক দলের নেতা মামুন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় হাসান বাবু, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান বাবু, সেচ্ছাসেবক দলের নেতা মাছুম বিল্লাহ, ছাত্রদল নেতা রুপক হাসান, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান, তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক সারুয়ার জাহান ও ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হয়।
আহতদেরকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধান মহালে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে আছি, এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin