বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় জাহানারা ইমামের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৫০৩ বার পড়া হয়েছে

নেত্রকোণায় শহীদ জননী জাহানারা ইমামের ৯৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (শনিবার) দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নেত্রকোণা জেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য আবুল মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নী, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষের কাছে জাহানারা ইমাম একজন দেশপ্রেমিক, ত্যাগ ও সংগ্রামের এক অনন্য প্রেরণার উৎস হিসেবে অবিস্মরণীয় ও অনুসরণীয় হয়ে আছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin