বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় ডিবির অভিযানে ১০৩০ পিস ইয়াবাসহ আটক -২

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৩ বার পড়া হয়েছে
নেত্রকোণা গোয়েন্দা (ডিবি) পুলিশ শনিবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে একহাজার ত্রিশ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ রবিবার বিকেল ৪টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পশ্চিম এর অফিসার ইনচার্জ আবুল কালাম এর তত্ত্বাবধানে এস আই সঞ্জয় সরকার এর নেতৃত্বে একটি টিম শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি বাজারে অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ মাহাবুব আলম নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাহাবুব ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সহনহাটি গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে রবিবার সকাল ৭টার দিকে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসা নুর বশরকে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার দশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নুর বশর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচানিপাড়া গ্রামের জাকির আহমেদের পুত্র।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল ও ডিবি পশ্চিমের অফিসার ইনচার্জ আবুল কালামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin