বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর মানববন্ধন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১৪ বার পড়া হয়েছে

নেত্রকোণায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশ ব্যাপি একযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নেত্রকোণার মোক্তারপাড়া কালেক্টরেট মাঠের সামনের সড়কে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পলাশ সাহার সঞ্চালনায় কথায় কথায় চাকুরী থেকে ছাটাই দ্রব্যমূল্যের সাথে সমন্বয় রেখে বেতন ও টিএ ডিএ বৃদ্ধি অবৈধ প্রেসস্কিপশন সার্ভে বন্ধ সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন নেত্রকোণা ফারিয়ার প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু উপদেষ্টা সাংবাদিক ভজন দাশ, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি গাজী মোসাদ্দেক হোসেন ইয়াকুব, নেত্রকোণা জেলা ফারিয়ার সহ-সভাপতি কাউসার আলম, সহ-সাধারণ সম্পাদক ফারুখ খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, কামরুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। পরে বক্তারা তাদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে উল্লেখ করেন। আজ থেকে নেত্রকোণায় সকল ধরনের অবৈধ প্রেসস্ক্রিপশন সার্ভে বন্ধ ঘোষনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin