শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোণা মডেল থানার অভিযানে ৩৪০৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৮৩৪ বার পড়া হয়েছে

নেত্রকোণা মডেল থানার পুলিশ শনিবার রাতে জেলা শহরের রাজুর রাজারে বিশেষ অভিযান চালিয়ে ৩৪০৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এ উপলক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশ রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের সার্বিক তত্বাবধানে ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে একটি অভিযানিক টিম শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের রাজুর রাজারে অভিযান চালিয়ে মাদকের চালান হস্তান্তরের সময় ৩৪০৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করে। আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ফরাঙ্গাচর গ্রামের মোঃ দেলোয়ারের পুত্র মোঃ মনির উদ্দিন (২৭) ও নেত্রকোনা পৌর এলাকার বাহির চাপড়া গ্রামের মৃত আব্দুল মুকিতের পুত্র আবুল খায়ের মঈন ফারুক (৪৬)।

 

তিনি আরো জানান, এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার এস আই আশরাফুজ্জামান বাদী হয়ে ১৬ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin