বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোনায় বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪০৮ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে শনিবার বিকালে পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য্য।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, বিজিজি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি, বিজ্ঞ পিপি, এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোঃ নূরুল আমিন, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সায়েদুর রহমান, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সম্পাদক শ্রী নির্মল কুমার দাস, উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin