বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় “We’re 94 Netrokona ” ফেসবুক গ্রুপের আয়োজনে চড়ুইভাতি ও পিঠা উৎসব অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নেত্রকোণায় “We’re 94 Netrokona ” ফেসবুক গ্রুপের আয়োজনে চড়ুইভাতি ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী আয়োজনে
‘বিশ্বাস- বন্ধন – ভালোবাসা’র অঙ্গীকারে আবদ্ধ হয়ে নেত্রকোণার সদর উপজেলাধীন নিশ্চিন্তপুরের কংস নদের পাড়ে কংসনীড়ে ১৯৯৪ সালের এসএসসি শিক্ষার্থীদের “We’re 94 Netrokona ” ফেসবুক গ্রুপের বন্ধুদের অংশগ্রহণে এক চড়ুইভাতি ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়ে গেলো।

নেত্রকোণা জেলার প্রায় কয়েকশ ১৯৯৪ ব্যাচমেটদের অংশগ্রহণে চড়ুইভাতি ও পিঠা উৎসবটি হয়ে উঠেছিলো অত্যন্ত প্রাণবন্ত। ব্যাচমেটরা কেউ কেউ প্রায় ২৯ বছর পর একত্রিত হয়ে পুরনো বন্ধু কে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে গিয়েছিলো।

অনুষ্ঠানের শুরুতে ১৯৯৪ সালের প্রয়াত ব্যাচমেটদের সম্মানে ও স্মরণে উপস্থিত সকল বন্ধুরা এক মিনিট নীরবতা পালন করেন।

উক্ত অনুষ্ঠানে বাহারী রকমের পিঠা খাওয়া, কবিতা, আবৃত্তি, উপস্থিত বন্ধু ও আমন্ত্রিত অতিথি শিল্পীদের গান, মধ্যাহ্নভোজ, বন্ধুদের স্মৃতিচারণ, র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ইত্যাদি বহুবিধ কার্যকলাপের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin