বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

(হৃদয় রায় সজীব)

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু এবং শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির ৫নং ও ৬নং ওয়ার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬ মার্চ ২০২৫) দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল স্নাতক মাদরাসার মাঠে এই আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

 

আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী বেপারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউল্লাহ শফি, আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক তোফাজ্জল হোসেন রতন,আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুরুল ইসলাম দুলাল,নেত্রকোনা জেলা জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহব্বায়ক ইমরান সাদিক হিমেল,ইউনিয়ন যুবদলের আহব্বায়ক রহিস,ও সদস্য সচিব সাফায়েত হোসেন, আরও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং ইফতারের পূর্বে শহীদ আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও সৌহার্দ্য বজায় রেখে তারা প্রতি বছরই এ ধরনের আয়োজন করে থাকেন এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin