বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় চাচাতো ভাইকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

 

(হৃদয় রায় সজীব)

 

নেত্রকোণার সদর উপজেলার বিলচুলঙ্গা গ্রামে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের মামলায় আদালত একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। পারিবারিক বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় আব্দুস সোবাহান নামের এক গৃহকর্তাকে।

 

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ জুলাই রাতে মোবাইল ফোনে কথা বলার পর আব্দুস সোবাহান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তার স্ত্রী মোছাঃ শিউলী আক্তার জানান, রাত ১০টা ৫৮ ও ৫৯ মিনিটে দুটি কল আসে, এবং এরপর তার স্বামী জানান চাচাতো ভাই রাসেল জরুরি কথা বলার জন্য তাকে ডাকছেন।

 

পরদিন সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা প্রতিবেশী হাজী মোঃ চাঁন মিয়ার পতিত জমিতে নতুনভাবে মাটি ভরাট হতে দেখে সন্দেহ পোষণ করে। পরে খোঁড়াখুঁড়ির মাধ্যমে সোবাহানের লাশ উদ্ধার করা হয়।

 

ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্তে উঠে আসে, আসামি এমদাদ হোসেন ও আবুল হাসেম ওরফে মোঃ আবুনি পূর্বপরিকল্পিতভাবে সোবাহানকে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ মাটিচাপা দেন।

 

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে এমদাদ হোসেনকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, এছাড়া ২০১ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর আসামি আবুল হাসেমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নিহতের পরিবারের স্বজনদের মধ্যে স্বস্তি প্রকাশ পায় এবং তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin