বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস
উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও ইফতার মাহফল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় বড়বাজারস্থ সিএফসি রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখা এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
নেত্রকোনা জেলা খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মোস্তফা আহমেদ জিহাদী এর সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন এর সভাপতি  হাফেজ মাওলানা মুসা এর সঞ্চালনায় আলোচনা সভায় ঐতিহাসিক বদর যুদ্ধের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ, শান্তি, নীতি-নৈতিকতা ও ত্যাগের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন-এর কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম রুহী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি ও কে-গাতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন খান মিল্কী, নেত্রকোনা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামরুল হক,  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান,
জেলা খেলাফত আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, হেফাজতে ইসলাম এর সদস্য সচিব মাওলানা মোঃ মাজহারুল ইসলাম, নেত্রকোনা জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সজিব সরকার রতন, বারহাট্টা উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রউফ প্রমুখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে
খেলাফত আন্দোলনের সর্বস্তরের  নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin