বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নে সদ্য বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের নেতাকর্মীরা হুমকি প্রদানসহ মারধরের ঘটনা ঘটেছে।

‎সরেজমিনে গিয়ে জানা গেছে,জামাত থেকে বিএনপি থেকে যোগদানকারী সরিয়াকান্দা গ্রামের হাফিজ উদ্দিনকে মারধর করেছে একই ইউনিয়নের আওয়ামী নেতাকর্মী রোমান,মাজু,ত্রিপল,তানিছ,কামরুল,মাসুদ শেখ প্রমুখ।

‎গত রবিবার ১১ জানুয়ারী বিকাল সাড়ে তিনটার দিকে কলসহাটি গ্রামের শেখ নাজমুল ইসলামে বাড়ির মসজিদের সামনে এ মারধরের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

‎পরবর্তীতে সোমবার ১২ জানুয়ারি সকাল দশটার দিকে পুনরায় হাফিজ উদ্দিনের পিতা মমতাজ উদ্দিনকে বঙ্গবাজারে তার নিজ দোকানে গিয়ে কামরুল হুমকি প্রদান করেছে বলেও জানিয়েছে ভুক্তভোগীরা।

‎স্থানীয় লাটমিয়া জানান,ঘটনা ঘটার সময় তিনি নিজেসহ সজল ও লিটন ঘটনা নিয়ন্ত্রণ করেন। বর্তমানে সাময়িক স্থিতি থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।।

‎এ বিষয়ে কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুল করিম খান কাওসার জানান, ঘটনা জানার পর দলীয় নেতাকর্মীদের বিষয়টি জানানো হয়েছে । ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।


‎উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মন্জু জানান, যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে আমি শুনেছি। গণতান্ত্রিক দেশে যার যে দল ভালো লাগে তা করতেই পারে। আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে।

‎আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু জানান, এমন একটি ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও অপ্রীতিকর কিছু ঘটেনি। দলীয় নির্দেশনায় চার গ্রামের লোকজন শান্ত রয়েছে। প্রয়োজনে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

‎অভিযুক্ত রোমান মিয়ার সাথে যোগাযোগ করার জন্য তার দোকানে গেলে তাকে পাওয়া যায়নি, তখন তার মুঠোফোনে কল দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।

‎এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin