শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

গাজীপুর থেকে দূর্গাপুরে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল সুমন

সিনিয়র রিপোর্ট এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

 

গাজীপুর থেকে পরিবারের সঙ্গে পর্যটন এরিয়া নেত্রকোণার দুর্গাপুরে বেড়াতে এসে লাশ হয়ে বাড়ী ফিরল মাদ্রাসার ছাত্র সুমন মিয়া (২১)।
সুমন মিয়া গাজীপুর জেলার শ্রীপুর থানার গরগরিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর থেকে পরিবারের সঙ্গে সুমন মিয়া পর্যটন এলাকা নেত্রকোণার দুর্গাপুরের সাদা মাটির পাহাড় ঘুরতে এসেছিল। তাদের এই পর্যটন ট্যুরে প্রায় ২৫ জনের মতো লোকজন ছিল। রবিবার দুপুরের দিকে বিজয়পুর সাদা মাটির পাহাড়ের নীল পানির লেকে গোসল করতে নেমেছিল সুমনসহ আরও কয়েকজন। সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে লেকের পানিতে তলিয়ে যায় সুমন। এ দৃশ্য দেখে তার সঙ্গে পানিতে নামা অন্যরা চিৎকার শুরু করে। পরে তার সঙ্গে আসা লোকজন স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় আধা ঘন্টা পর সুমনকে পানির নীচ থেকে উদ্ধার করে। পরে সুমনকে দ্রæত দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ব্যাপারে সুমনের কাকা শহিদুল ইসলাম বলেন, ‘সবার সঙ্গেই সুমন লেকের পানিতে গোসল করতে নেমেছিল। গোসলের এক পর্যায়ে শুধু দুইটা হাত আঙ্গিয়ে ডুবে যায় আমার ভাতিজা।’

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা ইসলাম জানান, পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার এস আই মোঃ আতিকুজ্জামান জানান, হাসপাতালে লাশের সুরতহাল তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin