বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

আসন্ন কেন্দুয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী ও কেন্দুয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় নেতা জসিমউদ্দীন আহমেদ খোকনের উদ্যোগে এক হৃদ্যতাপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) নেত্রকোণা জেলার কেন্দুয়া পৌরসভা ৪নং ওয়ার্ড টেঙ্গুরি ঈদগাহ মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী। তাঁর উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
ইফতার মাহফিলে টেঙ্গুরি গ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মপ্রাণ রোজাদারদের অংশগ্রহণে ঈদগাহ মাঠ পরিণত হয় এক মিলনমেলায়। ইফতারের পূর্বমুহূর্তে দেশ, জাতি,সাবেক প্রধান মন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মা মাগফিরাত কামনা ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পীর শাহ মো. আবু সাদেক।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সার্বিকভাবে ইফতার ও দোয়া মাহফিলটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যা এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin