বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ নিহত ২

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৩৫৫ বার পড়া হয়েছে

নেত্রকোণায় কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ সিএনজি চালক নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের ঝাউসি নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। এ সময় এক বিজিবি সদস্যসহ দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।

নিহতরা হলেন, বিজিবি সদস্য সুমন চৌহান কাপতাই ৪১ বিজিবিতে কর্মরত ছিলেন। সে নেত্রকোণার বারহাট্রা উপজেলার বকুল চৌহানের ছেলে। অপর নিহত সিএনজি চালক অসীম মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়।

আহতরা হলেন মোফাজ্জল ও আব্দুল্লাহ আল মামুন। তাদের  বাড়ি ময়মনসিংহ জেলায় ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহ থেকে একটি সিএনজি চার যাত্রী নিয়ে নেত্রকোণার উদ্দেশ্যে আসার পথে নেত্রকোণা সদর উপজেলার ঝাউসি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে একটি কাভার্ড ভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন । গুরতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin