শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

নেত্রকোণার আটপাড়ায় ঘূর্নিঝড়ে ঘরবাড়ি অসংখ্য গাছপালাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৫১২ বার পড়া হয়েছে

নেত্রকোণার আটপাড়ায় কালবৈশাখী ঝড়ে দেড় শতাধিক কাঁচা ও টিনশেড ঘরসহ অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে।

আজ সোমবার (১৩ জুন) সকালে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রামেশ্বরপুর, তিলকপুর, দেশিউড়া, অভয়পাশা, পোখলগাঁও ও দুর্গাশ্রম গ্রামে এ ক্ষয়ক্ষতি হয়।

স্বরমুশিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ায় ওই ছয়টি গ্রামের অন্তত দেড় শতাধিক কাঁচা ও টিনশেড ঘর লন্ডভন্ড হয়ে গেছে। মারা গেছে কয়েকটি গবাদিপশু। উপড়ে গেছে অসংখ্য গাছপালা।

এছাড়া বেশকিছু বিদ্যুতের খুঁটি বিধ্বস্ত হওয়ায় ঝড়ের পর থেকে আটপাড়া উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ে গাছপালা পড়ে বেশ কয়েকটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম বলেন, ঝড়ে স্বরমুশিয়া ইউনিয়নের বেশ ক্ষতি হয়েছে। দুর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ের একটি ঘরের টিনের চাল উড়ে গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষয়ক্ষতির তালিকা করার নির্দেশ দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin