শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

নেত্রকোণায় দুর্গাপুরে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও কয়েকটি ঘরবাড়ি ভাংচুর, থানায় মামলা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪৫৮ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা যুবলীগের সহ- সম্পাদক রায়হান, স্বেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন, ব্যবসায়ী অনিকের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে সন্ত্রাসীরা। গত (২১ জুলাই) বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুর পৌর সভার চরমোক্তারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে গত (২২ জুলাই) শুক্রবার দুর্গাপুর থানায় মামলা করেছেন। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারিনি। এলাকাবাসী সুত্রে জানা যায়, জেলার দুর্গাপুর পৌরসভার চরমোক্তারপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ থেকে ১২টার মধ্যে কতিপয় যুবক উপজেলা যুবলীগের সহ- সম্পাদক রায়হানসহ কয়েকটি বাসা- বাড়িতে হামলা চালায়। ওইদিন রাতে নিজাম উদ্দিন ও ব্যবসায়ী অনিক কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে চরমোক্তারপাড়া এলাকার বাসায় যাওয়ার পথে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান নিজাম উদ্দিন ও অনিক। পরবর্তীতে সন্ত্রাসীরা রামদা, কিরিচ, ধারালো দা, লোহার রড, লাঠিসোঠা দিয়ে উপজেলা যুবলীগের সহ- সম্পাদক রায়হান, সেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন ও ব্যবসায়ী অনিকের বাড়িতে হামলা চালায় এবং ভাংচুর করে আসবাবপত্রের ব্যাপক ক্ষতি সাধন করে।

হামলাকারীরা এ সময় প্রায় চার লাখ টাকার মালামাল, স্বর্ণালংকার ও একটি মোটর সাইকেল নিয়ে যায়। এ ঘটনায় ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন বাদী হয়ে নুরুন্নবী, নবী হোসেনসহ ১৭জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮- ১০ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন।

তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে দুর্গাপুর পৌরসভার মেয়র আলাউদ্দিন আলাল বলেন, পৌর এলাকায় আইনশৃঙ্খলার অবনতি দিনদিন বেড়েই চলছে। অস্ত্রের মহড়া, সন্ত্রাসীদের আনাগোনায় পৌরবাসীসহ এলাকার সাধারণ ব্যবসায়ীরা ভয়ে আতঙ্কিত। আমি শান্তি প্রিয় মানুষ, পৌরবাসীকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। পৌরশহরে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানো প্রয়োজন।

এ ঘটনায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। হামলা জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin