বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় বড়দিন উপলক্ষে ক্যাথলিক গীর্জা প্রাঙ্গণে ফ্রি হাট অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৪০২ বার পড়া হয়েছে
খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন উপলক্ষে নেত্রকোণার দূর্গাপুর রানিখং ক্যাথলিক গীর্জার প্রাঙ্গণে গতকাল সকাল থেকেই বসে এই মানবতার ফ্রি হাট।
নেত্রকোরণা দূর্গাপুর রানিখং ক্যাথলিক গীর্জার প্রাঙ্গণের এই হাটে ভিন্ন ভিন্ন এসব দোকানে ছিলো, জামা-কাপড়, বাচ্চাদের শীতের নানা ধরণে পোষাক আর মেয়েদের জন্য শাড়ি আর পুরুষের জন্য পাঞ্জাবি। সেই সাথে রয়েছে তেল-চিনি চাল ডাল সহ নানা প্রসাধনী। যা কিনতে ভীর করেছেন ক্রেতারা। আর এসব পন্য ক্রয় করতে দোকানদারদের কোনো টাকা দিতে হয় না। বড়দিন উপলক্ষে এই ব্যাতিক্রম ধরনের ফ্রী হাটের আয়োজন করা হয়। এই আয়োজনে বেশ খুশি স্থানীয় খ্রিষ্টধর্মের লোকজন
মুক্তির বন্ধন নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠন ধীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষের উৎসবের পূর্বে এমন ফ্রী হাটের আয়োজন করে। সংগঠনটি দেশের বিভিন্ন দূযোর্গেও কাজ করেছে। এই সংগঠনটিতে রয়েছে শতাধিক স্বেচ্ছাসেবি। যারা এখানে কাজ করে বেশ খুশি।
স্বেচ্ছাসেবি সংগঠনের এমন আয়োজন দেখতে এখানে প্রতি বছরই আসেন অতিথিরা। সমাজসেবামূলখ এমন কাজে এসে বেশ আনন্দিত তারা। আয়োজকদের প্রতি এমন আয়োজনের জন্য ধন্যবাদ ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তারা।
মুক্তির বন্ধন ফাউন্ডেশনের ফ্রী হাটের সমন্বয়কারী হিলারিউস রিছিল বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ২০০ জন আদিবাসী খ্রীষ্টধর্মের মানুষকে বিভিন্ন ধরণের উপকরণ দিয়েছি। ভবিষ্যতের এমন কার্যক্রম আরোও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin