বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় সড়ক দুঘর্টনায় নিহত-২ঃ আহত-১

স্টাফ রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮৫৪ বার পড়া হয়েছে

নেত্রকোণায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষে দুই জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (১২ মার্চ) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল (৩৫) জেলার কলমাকান্দা উপজেলার শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়,নেত্রকোণা-ময়ময়নসিংহ আঞ্চলিক সড়কের সাকুয়া নামক স্থানে সিমেন্টবাহী একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় তা মেরামত করছিল। পরে শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে নেত্রকোণায় ডিম নিতে আসা একটি দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত এবং চালক গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত দুইজনকে গাড়ীর ভিতর উদ্ধার করে। গুরুতর আহত চালক তারিককে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশের এস আই মামুন জানান,নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে আরেক জনের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। আহত চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্ঘে প্রেরন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin