বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা সদর উপজেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে
নেত্রকোনা সদর উপজেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সনশধিত)’’ প্রকল্প এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলার দেওপুর ব্লকের বিশ্বনাথপুর গ্রামে উপজেলা কৃষি অফিস নেত্রকোনার আয়োজনে ডিকাল্ব ৯২১৭ জাতের ভুট্টা ফসলের প্রদর্শনীর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, নেত্রকোনা সদর কৃষিবিদ রাখী পোদ্দার, কৃষি সম্প্রসারণ অফিসার, নেত্রকোনা সদর কৃষিবিদ উচ্ছ্বাস পাল, উপসহকারী কৃষি অফিসার অসিত দেবনাথ ও স্থানীয় কৃষক–কৃষাণীবৃন্দ ।
মাঠ দিবসে ভুট্টার প্রদর্শনী প্রাপ্ত কৃষক আব্দুল কাদির ডিকাল্ব ৯২১৭ জাতের ভুট্টা চাষে সন্তোষ প্রকাশ করেন। কৃষি সম্প্রসারণ অফিসার নেত্রকোণা সদর  কৃষিবিদ উচ্ছ্বাস পাল বলেন “ডিকাল্ব ৯২১৭ জাতের ভুট্টা রবি মৌসুমের ভুট্টা ফসলের খুব জনপ্রিয় একটি জাত। এই জাতের ভুট্টার গাছ ঝরো বাতাসে সহজে হেলে পড়ে না। লম্বা ও সম আকৃতির মোচা,আকর্ষণীয় কমলা রঙ এর দানা, উচ্চ ফলনের কারণে জাতটি কৃষক ভাইদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
উপজেলা কৃষি অফিসার, নেত্রকোনা সদর কৃষিবিদ রাখী পোদ্দার বলেন, “নেত্রকোনা সদর উপজেলায় ভুট্টা ফসলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাছে। বিগত রবি মৌসুমে প্রায় ৪৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ভালো জাত নির্বাচন এবং সঠিক সেচ ও সার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ভুট্টার ভালো ফলন হবে এবং কৃষক লাভবান হবে।“

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin