শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

নেত্রকোনায় ঝড়ে গাছের নীচে চাপা পড়ে আহত ব্যাক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৮২ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে সড়কের উপর চলাচলরত সিএনজি অটোরিকশার উপর গাছ পড়ে আদম আলী ফকির (৫০) নামে এক যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেেছ।

এ ব্যাপারে আজ শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিরিশিরি সড়কের ঘোড়াইত নামক স্থানে হঠাৎ ঝড়ের কবলে পড়ে এই দুর্ঘটনার শিকার হন। পরে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আদম আলী ফকির উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বন্দ সাংসা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। নিহতের ছেলে সাগর মিয়া তার বারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে আরও জানা গেছে, বৃহস্পবিার বিকালে অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে হঠাৎ ঝড়ের কবলে পড়লে বড় একটি গাছ অটোর ওপর পড়ে। এ সময় আদম আলী অটোর ভেতরেই চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তার মৃত্যু হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin