বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোনায় নব নির্বাচিত জেলা পরিষদের প্রথম সভা

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৬ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সকল সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্যা ও কর্মকর্তাদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্যাবৃন্দ পরিষদে আসলে জেলা পরিষদের কর্মকর্তাগন তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

পরে নব নির্বাচিত চেয়াম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল এর সভাপতিত্বে হল রুমে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভার প্রারম্ভে জেলা পরিষদের নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান সকলকে স্বাগত জানিয়ে জেলা পরিষদের সার্বিক চিত্র তুলে ধরে সকল জনগনের প্রত্যাশা পূরণে সততা, নিষ্টা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের অনুরোধ জানান।

সভায় নব নির্বাচিত পরিষদের কাছে জনগনের প্রত্যাশা পূরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আতাউর রহমান মানিক, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ খায়রুল ইসলাম, বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাশেম সহ পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য সদস্যাবৃন্দ।।

সভায় নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল বলেন, জেলা পরিষদের সীমিত ক্ষমতা ও সামর্থ অনুযায়ী সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin