সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নেত্রকোনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

সিনিয়র রিপোর্টার এ. কে. এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৪৩৯ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নেত্রকোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে জয়নগর নতুন হাসপাতাল রোডস্থ আহ্বায়কের বাসভবনে নেত্রকোনা জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলের প্রারম্ভে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ ইদ্রিস,  জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারন সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin